• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নওগাঁয় সংবাদ সম্মেলন রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীনেতৃত্ব নিশ্চিতের দাবি

দিনকাল বিডি / ২১৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

নওগাঁ প্রতিনিধি: রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারীনেতৃত্ব নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নওগাঁ নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন নারী সংগঠনের নেত্রীবৃন্দরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অপরাজিতা নেটওয়ার্ক এর সদস্য মরিয়ম বেগম। তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী রাজনৈতিক দলগুলোতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব রাখার বিধান কার্যকর করার বিষয়টি দিন দিন অনিশ্চিত হয়ে পড়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুচ্ছেদে রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন নিয়েছিল দলগুলো। কিন্তু ২০২২ সাল অতিক্রম করলেও এখনও প্রধান রাজনৈতিক দলগুলোসহ অন্য কোনো রাজনৈতিক দলই এই শর্ত পূরন করেনি।
লিখিত বক্তব্য তিনি আরও বলেন, তাই নতুন একটি সময়সীমা বেঁধে দিয়ে আগামী ২০২৫ সালের মধ্যে রাজনৈতিক দলসমূহের সকল কমিটিতে এক-তৃতীয়াংশ (৩৩ শতাংশ) নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার শর্ত যুক্ত করে রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০ বাস্তবায়ন করতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিওতে) রাজনৈতিক দলের সম্পাদকমÐলী বিশেষ করে সভাপতি/সাধারণ সম্পাদক, যুগ্ন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদগুলোর মধ্যে যেকোনো একটি গুরুত্বপূর্ণ পদে নারী অন্তভুক্তিকরণের বিষয়টি আবশ্যক করতে হবে।
এছাড়া জেলা-উপজেলা এবং ইউনিয়নে রাজনৈতিক দলের মূল কমিটিতে নারীর অংশগ্রহণ ও অগ্রগতি কতটুকু হলো তা নির্বাচন কর্মকর্তাদের নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা, জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনে ৩৩ শতাংশ মনোনয়ন দেওয়ার শর্ত যুক্ত করা, রাজনৈতিক দলের কমিটিগুলোর মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে সম্মেলনের করা এবং যে কোনো নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে নারীর প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং মনোনয়ন বৃদ্ধি করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও অপরাজিতা নেটওয়ার্ক সদস্য শাহনাজ আক্তার, মরিয়ম বেগম, মর্জিনা বেগমসহ অপরাজিতা নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category