• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নওগাঁ, রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে দুটি গরু চুরি

দিনকাল বিডি ২৪ / ২০৩ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে
দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার গুয়াতা ঈদগাহ
এলাকার সিদ্দিক তালুকদারের গোয়াল ঘর থেকে এই চুরির ঘটনা ঘটে। এঘটনায়
থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গরুর মালিক সিদ্দিক তালুকদারের ছেলে সুমন তালুকদার জানান,প্রতিদিনের
ন্যায় মঙ্গলবার সন্ধায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে চারটি গরু রেখে তালা দিয়ে
ঘুমিয়ে পরি। সকালে ঘুম থেকে ওঠে গোয়াল ঘরে গিয়ে দেখি তালা কেটে
চোরেরা চারটি গরুর মধ্যে দুটি গরু চুরি করে নিয়ে গেছে।

গরু দুটির মূল্য প্রায় এক লক্ষ ৮০হাজার টাকা হবে বলে জানান তিনি। এঘটনায় থানায়
একটি অভিযোগ দায়ের করেছেন। সুমন তালুকদার আরো জানান, তার বাড়ী সহ
প্রতিবেশি কয়েকটি বাড়ীর বাহির থেকে দরজার শিকল আটকানো ছিল।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন বসুনিয়া জানান,এঘটনায় থানায়
একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category