• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁ- ৩ আসনে ভোটের মাঠে ত্রিমুখী লড়াই চলবে, বলছেন সাধারণ ভোটারেরা।

দিনকাল বিডি ২৪ / ২৭২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

বদলগাছী (নওগাঁ)প্রতিনিধিঃ ৪৮,নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে ভোটের দিন ঘুনিয়ে আসছে নির্বাচনী প্রচারণা মাঠ জমজমাট হয়ে উঠেছে। সরকারী দলীয় মনোনীত প্রার্থী সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী নৌকা প্রতীক নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দলীয় ভাবে আমাকে নৌকা প্রতীক দিয়েছে।

আমি নির্বাচিত হতে পারলে এ আসনে উন্নয়নমূলক সর্বোচ্চ কাজ করবো। এছাড়া সচিব থাকা অবস্তায় এলাকায় অনেক কাজ করেছি। অন্যদিকে নৌকা প্রতীক না পেয়ে দুই বারের নির্বাচিত এমপি ছলিমুদ্দীন তরফদার সেলিম স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা নিয়ে প্রচারণা ও ভোট প্রার্থনা করছেন। এছাড়া সাবেক এমপি মরহুম আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মাহফুজা আকরাম চৌধুরী মায়া তার স্বামীর কিছু প্রত্যাশা পুরুন করার লক্ষে স্বতন্ত্র হিসাবে ঈগল মার্কা নিয়ে মাঠে নেমেছেন।

সরেজমিনে এ আসনের বিভিন্ন এলাকা ঘুরে ভোটার দের সাথে কথা বলে জানা যায় ভোটের দিন যত এগিয়ে আসছে স্বতন্ত্র প্রার্থীরাই এগিয়ে যাচ্ছে। ভোট নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল থাকলেও স্বতন্ত্রদের সাদরে গ্রহণ করেছেন ভোটাররা। এমনকি তারা বলছেন নওগাঁ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ৪জন থাকলেও ২জন নৌকার প্রার্থীর সঙ্গে লড়াই চালিয়ে যাবে।

ভোটের মাঠের সার্বিক বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার বলেন, গত ১০ বছরের আমি মহাদেবপুর -বদলগাছী সাধারন জনগণের পাশে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন মূলক কাজ করেছি। আমাদের দুই উপজেলার আরো কিছু কাজ বাঁকী রয়েছেন।

আমি আবারো নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। মরহুম আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মাহফুজা আকরাম চৌধুরী মায়া বলেন আমার স্বামী মহাদেবপুর -বদলগাছীর উন্নয়ন মূলক কাজ করেছেন। এক সময় বিএনপির হাত থেকে এ আসন উদ্ধার করেছেন। এর ধারা বাহিকতায় আমাকে নির্বাচিত করবে সাধারণ ভোটারেরা বলে আমার বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category