• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নওগাঁ-৬ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

দিনকাল বিডি ২৪ / ৩৮২ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতিকের পক্ষে প্রচার কার্যক্রম চালানোর সময় আত্রাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল (৫৮) এর ওপর হামলার ঘটনা ঘটেছে। তাঁর পিঠে ধারালো ছুরি দিয়ে বেশ কয়েকটি কোপ দিয়েছেন হামলাকারী ব্যক্তিরা। এ সময় হামলাকারীদের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনগণ।

গতকাল শনিবার সকাল আনুমানিক ৯ টার দিকে আত্রাই উপজেলা সদরের সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আটক ব্যক্তির নাম শামীম হোসেন ওরফে সানী (২৮)। তাঁর বাড়ি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায়।

গোলাম মোস্তফা বাদল জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুকের ট্রাক প্রতিকের নির্বাচনী সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। এখানে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

হামলার তথ্য নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, শনিবার সকাল আনুমানিক ৯ টার দিকে আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা বাদল সাহেবগঞ্জ বাজারে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেল নিয়ে কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে গোলাম মোস্তফার ওপর অতর্কিত হামলা চালায়। গোলাম মোস্তফার পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন শামীম হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আহত গোলাম মোস্তফাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমন বলেন, গোলাম মোস্তফা ভোটের শুরু থেকেই তাঁর পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। তিনি নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজ করছেন। শনিবার সকালে আরও কিছু কর্মী-সমর্থক নিয়ে আত্রাই উপজেলা সদরের সাহেবগঞ্জ এলাকায় প্রচারণা চালাচ্চিলেন। এ সময় দুই-তিনটি মোটরসাইকেলে করে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। তাঁর পিঠে ধারালো ছুরি দিয়ে বেশ কয়েকটি কোপ দেওয়া হয়েছে।

ওমর ফারুকের অভিযোগ, ‘হামলাকারীরা নৌকার প্রার্থীর ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী। কয়েক দিন রানীনগরে প্রচারণা চালাতে গিয়ে নৌকার প্রার্থীর কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। ওই ঘটনায় আমার ছয় কর্মী আহত হন। নাম উল্লেখ করে মামলা করার পরও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি।

স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেনের অনুসারী হিসেবে পরিচিত আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী বলেন, যারা হামলা করেছে, তারা ভাড়াটিয়া গুন্ডা বাহিনী। কে বা কারা তাদের ভাড়া করেছে, পুলিশই ভালো বলতে পারবে। এখন কেউ একটা অভিযোগ করলে করতেই পারেন। কিন্তু সেটার সত্যতা কতটা রয়েছে, সেটা জনগণই বিচার করবেন। আমাদের ভাড়া করে কাউকে মারার কোনো প্রয়োজন নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category