• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ডিবি’র জালে আল আমীন

দিনকাল বিডি ২৪ / ১৮৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মোঃ আল আমীন (২২), নামের এক মাদক কারবারীকে যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৫ নভেম্বর) ভোরে মহানগরীর রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়া গ্রামের তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার মোঃ আল আমীন (২২), সে মহানগরীর রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়ার মোঃ সেলিম রেজার ছেলে।

রবিবার (২৬ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, শনিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়ায় মাদক কারবারী আল আমীন তার বাড়িতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ তাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায়, ট্যাপেন্টাডল ট্যাবলেট গুলো তার এবং বিক্রয়ের উদ্দেশ্যে বাড়িতে রেখেছিলো।
এ ব্যপারে তার বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category