• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নগরীর পদ্মার চরে শিক্ষার্থীকে চাকু ঠেকিয়ে ছিনতাইকালে জনতার হাতে আটক দুই ছিনতাইকারী

দিনকাল বিডি / ৯৩ Time View
প্রকাশঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরী পদ্মার চরে এক শিক্ষাথীর পেটে চাকু ঠেকিয়ে ছিনতাইকালে সিফাত আলী ও ফায়সাল নামের দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় হাইটেক পার্ক সংলগ্ন দামকুড়া থানার পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো: মোঃ সিফাত আলী (১৬) সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হারুপুর বাগানপাড়া এলাকার মোঃ আজিমুদ্দিন বাবুর ছেলে ও মোঃ ফায়সাল (২১), সে একই থানার পশ্চিম রায়পাড়ার মৃত শাহজাহান আলীর ছেলে। তবে তারেক নামের এক ছিনতাইকারী পালিয়ে গেছে।
রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, শনিবার বিকাল সাড়ে ৫ টায় বগুড়া জেলার পুÐ্র ইউনিভার্সিটির শিক্ষার্থী কামরুল ইসলাম রাজশাহী সিআরপিতে চিকিৎসার জন্য এসে হাইটেক পার্ক এলাকায় বেড়াতে যান। পরে পদ্মার চরে গেলে হঠাৎ তিন যুবক তাকে ঘিরে ধরে। তাদের মধ্যে একজন টিপ চাকু বের করে তার পেটে ঠেকিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। শিক্ষার্থী কামরুলের চিৎকারে স্থানীয় দোকানদাররা ছিনতাইকারীদের মধ্যে দুইজনকে ধরে ফেলে জরুরি সেবা ৯৯৯-এ কল দেয়।
কল পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ দ্রæত সেখানে উপস্থিত হয়ে আটক দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল, মানিব্যাগ এবং টিপ চাকু উদ্ধার হয়।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর দামকুড়া থানায় মামলা রুজু করা হয়েছে।
রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।পলাতক ছিনতাইকারী আরেককে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান নগর পুলিশের মুখপাত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category