• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নবাবগঞ্জে চোর চক্রের অন্যতম সদস্যসহ তিন জন আটক

দিনকাল বিডি / ১৪২ Time View
প্রকাশঃ শনিবার, ৬ মে, ২০২৩

হিলি প্রতিনিধি।।
দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে পৃথক তিনটি মামলায় ওয়ারেন্ট ভুক্ত ও পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোর রাতে নিজ নিজ বাড়ি হতে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহীদ।

আটককৃতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার কুশদহ মাদ্রাসা পাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে জাকির হোসেন। জাকির হোসেন এলাকায় কুখ্যাত চোর হিসেবে পরিচিত। এমনকি সে আন্তঃজেলা চোর চক্রের একজন অন্যতম সদস্য। তার নামে বিভিন্ন থানায় ১০টির বেশি চুরি ও মাদক মামলা রয়েছে। সে তিনটি চুরি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী। অপর ওয়ারেন্ট ভুক্ত আসামীরা হলেন, উপজেলার কালিয়া গ্রামের মৃত মোতালেব হোসেনর ছেলে বুলবুল মিয়া (৩২), আজিজার রহমানের ছেলে মিনহাজুল ইসলাম (৩০)।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহীদ বলেন, দীর্ঘদিন আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের নিজ নিজ বাড়িতে অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ স্কট এর মাধ্যমে সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category