• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে, রাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা

দিনকাল বিডি / ১০১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় রাজস্ব বিভাগের অধীন শাখা প্রধানগণ চলমান কার্যক্রম তুলে ধরেন।
এ সময় সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, জনগণের সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে রাসিকের কর্মকর্তা-কর্মচারীকে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সিটি কর্পোরেশনের কার্যক্রমে গতিশীলতা আনয়নে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ দেখাতে হবে। তবেই নগরবাসী কাঙ্খিত সেবা লাভ করবে।
সভায় রাসিকের আয়বৃদ্ধিকল্পে রিভিউ কার্যক্রম শুরুর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় রাসিকের বিভিন্ন মার্কেটসমূহের ভাড়া আদায়, বকেয়াসহ হালনাগাদ হোল্ডিং ট্যাক্স আদায়, বিনোদন কর, ট্রেড লাইসেন্স, অযান্ত্রিক যানবাহনের আদায় কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, গবেষণা কর্মকর্তা মাহবুুবুর রহমান, রাজস্ব কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন, প্রধান কর নির্ধারক গোলাম রব্বানী, উপ-প্রধান কর নির্ধারক লুৎফুল হায়দার স্বপন, ট্যাক্সেশন কর্মকর্তা কর ইমতিয়াজ আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, ট্যাক্সেশন কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা এসএম মহিউদ্দিন, সহকারী প্রোগ্রামার হেলালুজ্জামান সরকার সহ রাজস্ব বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category