• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাচোলে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

দিনকাল বিডি / ২৮৩ Time View
প্রকাশঃ সোমবার, ২২ মে, ২০২৩

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার-স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দেশের জনসাধারণের জন্য ভূমি সংক্রান্ত সকল সেবা সহজলভ্য করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা ভূমি অফিসের আয়োজনে সপ্তাহব্যাপি ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রনালয়ের নির্দেশে আজ সোমবার সকাল ১০টায় সারা দেশের ন্যায় নাচোল উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমিসেবা সপ্তাহ/২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মিথিলা দাস। এসময় উপস্থিত ছিলেন, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের কানুনগো এরফান আলী, নাজির হিমেল, নাচোল সদর ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী আব্দুর রাজ্জাক, অফিস সহকারী ময়না খাতুনসহ উপজেলা ও সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। সহকারী কমিশনার(ভূমি) মিথিলা দাস জানান, অফিস চত্বরে ২টি বুথের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জনসাধারণকে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত ই-নামজারী, মিসকেস, ভূমি উন্নয়ন করের অনলাইন চেক প্রদানসহ ভূমি সংক্রান্তসেবা প্রদান করা হবে। অন্যদিকে উপজেলার চারটি ইউনিয়ন ভূমি অফিসে এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category