• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নাচোলে যথাযোগ্য মর্যাদায়  স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দিনকাল বিডি / ৮৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে নাচোলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ বুধবার সূর্যদয়ের সাথে সাথে নাচোল সরকারী কলেজ চত্বরে শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলণ ও কবুতর উন্মুক্তের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শন, স্থানীয় মহিলা শিক্ষিকাদের মধ্যে বালিশ খেলা, বীর মুক্তিযোদ্ধাদের, স্থানীয় সাংবাদিকদের ও উপজেলা প্রশাসনের কর্মচারীদের মাঝে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে তাদের মাঝে ঈদউপহার সামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে এদিন বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাচোল পৌর কার্যালয়ে পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে স্বাধীনতা ও জাতীয় দিবসের র‍্যালী শেষে দলীয় কার্যালয়ে প্রধান অতিথি ইয়াহ্ খালেদ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে তাদের মাঝে সম্মাননা পুরস্কার ও ঈদ-উপহার বিতরণ করেন। 

  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category