• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাচোলে ৪৫’তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

মোঃ ইব্রাহীম,স্টাফ রিপোটার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী ২৯-৩০ জানুয়ারি ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।

উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ ওবাইদুর রহমান, পৌর মেয়র আবদুর রশিদ ঝালুখাঁন, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, অফিসার ইনচার্জ তারিকুর রহমান সরকার।

উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন। সে কারণে আমরা সারা দেশের ন্যায় নাচোল উপজেলায় বিজ্ঞান মেলার আয়োজন করেছি। এই মেলা থেকে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে তৈরি করতে পারবে।

উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিজ্ঞান মনস্ক হয়ে উঠতে হবে। দেশকে বিশ্বের সামনে উপস্থাপনার জন্য শিশু-কিশোরদের বিজ্ঞান ও প্রযুক্তির দিকে নিজের মেধাকে বিকশিত করতে হবে।
মেলায় ১৮ টি স্টল স্থান পেয়েছে‌। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা মেলায় বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।

অতিথিরা প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category