• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

নাটোরের বড়াইগ্রামে র‍্যাবের অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী আটক!

দিনকাল বিডি / ২৩৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে উপজেলার ভূইয়াপাড়া এলাকায় র‍্যাব -৫ একটি টিম অভিযান চালিয়ে চোলাই মদ সহ ৪জনকে আটক করেছে । শনিবার ( ১২ নভেম্বর) বড়াইগ্রাম উপজেলার ভূইয়াপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
র‍্যাব -৫,নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার ভূইয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালানোর সময় চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে অত্র এলাকার ১।সুনীল বিশ্বাস , ২।রান্টু হোসেন , ৩।আবু তাহের ও ৪। বাবু রোজারিও নামে ৪জনকে আটক করে র‍্যাব । আটককৃতদের কাছ থেকে ২ হাজার ১৫০ লিটার চোলাই মদ জব্দ করে। পরে ঐ এলাকায় সকলের সামনে চোলাই মদ গুলো ধ্বংস করা হয়। র‍্যাব আটককৃত ৪জনকে বড়াইগ্রাম থানায় পুলিশের কাছ হস্তান্তর করেন। র‍্যাব জানান, এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি মামলার রুজু করা হয়েছে।
মোঃ আতাউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category