• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাটোরে গরুসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য আটক, ট্রাক জব্দ

দিনকাল বিডি / ২০২ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় দুইটি চোরাই গরুসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য আটক করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যাবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সকলেই দিনাজপুরের বাসিন্দা বলে জানা গেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশের একটি টিম নাটোর-বগুড়া মহাসড়কে টহল দিচ্ছিল। এ সময় নাটোর থেকে বগুড়াগামী একটি ট্রাকের গতি সন্দেহ হলে তাকে থামানোর সিগন্যাল দেয় পুলিশ। এ সময় ট্রাকের চালক আরো গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ পিছু নিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় ট্রাকে থাকা গরু দুইটি চুরি করে বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এই গরু চোর চক্রের অন্য সদস্যদের আটকের জন্য তাদের দেওয়া তথ্যমতে অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category