• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নারী মৎস্য চাষির পুকুরে বিষ ! আট লক্ষাধিক টাকার মাছ নিধন

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের এক নারী উদ্যোক্তার পুকুরে বিষ দিয়ে আট লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
গতকাল ৫ অক্টোবর শনিবার ওই পুকুরের মাছ গুলো মরে ভেসে ওঠলে উদ্যোক্তা দিশেহারা হয়ে পড়ে। উপজেলার কসবা কুয়ানগর গ্রামের মাছ চাষি নারী উদ্যোক্তা নাজমিনা বেগমের মালিকানাধীন পুকুরে এ ঘটনা ঘটে। মাছ চাষী নারী উদ্যোক্তা নাজমিনা বেগম বলেন, বাড়ির পাশে কসবা মোড় সংলগ্ন দুই বিঘা জলাশয়ের হাঁড়িচৎকার নামের পুকুরটি তার ব্যাক্তি মালিকানাধীন।তিনি এ পুকুরে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন।ওইদিন সকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখতে পান পুকুরের রুই, কাতলা ও তেলাপিয়াসহ বিভিন্ন মাছ মরে ভেসে উঠেছে। এদৃশ্য দেখে তিনি দিশাহারা হয়ে পড়েন।এই নারী উদ্যোক্ত জানান,তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে ওই পুকুরে মাছ চাষ শুরু করেন।রাতের অন্ধকারে কে বা কাহারা তার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ গুলো মরে ফেলেছে। মাছ চাষি নারী উদ্যোক্তা নাজমিনা বেগম দাবী করেন, রাতের অন্ধকারে শত্রুতা বসত কে বা কারা এ পুকুরে বিষ প্রয়োগের ফলে তার ৮ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলা হয়েছে।এব্যাপারে নওগাঁ সদর থানার ওসি মো. নূরে আলম বলেন, এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category