• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নিয়ামতপুরে দিনে-দুপুরে চুরি, গ্রেপ্তার ৫

দিনকাল বিডি / ১৫৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ঘোড়া দৌড় চলাকালীন সময়ে বসতবাড়িতে চুরির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার(১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামে। চুরির ঘটনায় থানায় ৫ জন নামীয় এবং ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে বিফল কুমার। গ্রেপ্তারকৃতরা হলেন, মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মালেকা বেগম(৫৫), শাবানা আক্তার(২৬), মার্জিনা খাতুন(৪২), আশরাফুল ইসলাম (২৮) ও মনোয়ারা বেগম (৫০)।
এজাহার সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামে ঘোড়া দৌড় প্রতিযোগিতা চলছিল। সেই গ্রামের বিফল কুমার দুপুরে খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে বাড়ির দরজায় লাগানো তালা ভেঙে ঘরের ভেতরে থাকা স্বর্ণের চেইন, আংটি এবং কাঁসার থালা বাসন চুরি করে ওই আসামিরা। পরে স্হানীয়রা বিষয়টি টের পেলে চোর চোর চিৎকারে বাড়ি ঘেরাও করে রেখে থানা পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে চুরির মালামাল উদ্ধার করে পুলিশ।
চুরির ঘটনায় বাড়ির মালিক বিফল কুমার বলেন, বরিয়া গ্রামে বিশাল ঘোড়া দৌড় আয়োজন হয়েছে বলে দুপুরে খাওয়া শেষ করে পরিবারের সদস্যদের নিয়ে খেলা দেখতে গিয়েছিলাম। পরে প্রতিবেশীর ফোনে জানতে পারি আমার বাড়িতে চুরি হয়েছে। বাড়ি ফিরে দেখি আমার বাড়িতে থাকা গুরুত্বপূর্ণ সব জিনিস চুরি করে নিয়েছে। বাইরের লোকজন এসে এভাবে চুরির ঘটনা ঘটাবে তা কল্পনা করতে পারি নি।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category