• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নিয়ামতপুরে সালিশে ইউপি চেয়ারম্যানের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ।

Reporter Name / ২২৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউপি চেয়ারম্যান মোত্তালিব হোসেন বাবরকে সালিশ চলাকালীন সময়ে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে একই ইউনিয়নের পানিহারা গ্রামের পরেশ চন্দ্র বর্মনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধায় উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে। পরেশ চন্দ্র বর্মন পানিহারা গ্রামের তারাপদ বর্মনের ছেলে। তিনি নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট পদে চাকুরী করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পরেশ চন্দ্র বর্মন ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি জায়গার আমগাছ কেটে পুকুর খনন করছিলেন। এতে পরেশের প্রতিবেশী বিনয় বর্মনের বসতবাড়ির অবস্থা হুমকির মুখে পড়েছে। বিষয়টি নিয়ে স্হানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ মীমাংসার জন্য একাধিকবার চেষ্টা করলেও পরেশ চন্দ্র বর্মন তা না মেনে জোর করে পুকুর খনন করছিলেন। বিনয় বর্মন ইউপি চেয়ারম্যান মোত্তালিব হোসেন বাবরকে জানালে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে এসে শালিশে উপস্থিত হলে পরেশ চন্দ্র বর্মন ইউপি চেয়ারম্যানের ওপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। মারমুখি আচরণ করলে পরে স্হানীয়রা চড়াও হলে পরেশ চন্দ্র বর্মন ঘটনাস্থল ত্যাগ করে।
স্হানীয় কয়েস উদ্দিন বলেন, এই জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত। পুকুর কাটতে নিষেধ করার পরও সবাইকে উপেক্ষা করে জোরপূর্বক আমগাছ, তালগাছ, লেবুগাছ কর্তন করে নিষিদ্ধ ভেকু মেশিন লাগিয়ে পুকুর খনন শুরু করে। এতে করে বিনয় বর্মনের ঘরবাড়ি ভেঙে যাওয়া এবং জনসাধারনের একমাত্র চলাচলের রাস্তা ঘেষে পুকুর খনন করায় ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ঘটনাস্হলে চেয়ারম্যানকে আমার সামনে শালিশে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারমুখী আচরণ করে। স্হানীয়দের রোষানলে পড়লে ঘটনাস্হল ত্যাগ করেন পরেশ চন্দ্র বর্মন। বিষয়টি নিয়ে স্হানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
ইউপি চেয়ারম্যান মোত্তালিব হোসেন বাবর বলেন, শালিশ চলাকালীন সময় থেকে পরেশ চন্দ্র বর্মন রাগান্বিতভাবে আমার দিকে তেড়ে আসে এবং অসৌজন্যমূলক আচরণ করে। এতে সালিসের লোকজন ক্ষিপ্ত হয় ওঠে। এমন আচরণের কারনে আমি হতোবাক। আমি এ ঘটনায় পরেশ চন্দ্র বর্মনের উপযুক্ত শাস্তি দাবি জানাচ্ছি।
মুঠোফোনে পরেশ চন্দ্র বর্মন বলেন, আমি চেয়ারম্যানকে কোন গালিগালাজ করিনি। ঘটনার পর থেকে জীবনের নিরাপত্তার কথা ভেবে আমি বাড়ি থেকে পালি রয়েছি।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category