• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নিরাপদ কুড়িগ্রাম গড়তে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের সিসি ক্যামেরা স্থাপন

দিনকাল বিডি / ১৫৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
নিরাপদ কুড়িগ্রাম গড়তে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আব্দুল আলীম মাহমুদ বিপিএম।

মঙ্গলবার(১৭ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত সিসি টিভি মনিটরিং সেলের উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম।

পুলিশ সুপার বলেন, প্রথম ধাপে ৩২ টি সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে জেলা পুলিশ নিরাপত্তার বিষয়ে আরো এক ধাপ সামনে এগিয়ে গেলো। আমরা ধাপে ধাপে কুড়িগ্রাম শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এলাকাসহ অন্যান্য থানা এলাকা খুব শীঘ্রই সিসিটিভির আওতায় আানা হবে।

প্রসঙ্গত, পুলিশ সুপারের উদ্যোগে প্রথম ধাপে কুড়িগ্রাম শহরের মোট ৩২ টি পয়েন্টে আইপি ক্যামেরা স্থাপন করেন, এবং পুলিশ সুপারের কার্যালয়ে সিসি টিভি মনিটরিং সেল স্থাপন করেন। যেখানে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা ২৪ ঘন্টা সিসি টিভি মনিটরিং করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category