• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নির্বাচনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা হবে- অধিনায়ক র‍্যাব ১৪

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
নির্বাচনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ র‍্যাব ১৪ এর অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ হলরুমে রৌমারী ও রাজিবপুর উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

র‍্যাব ১৪ এর অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব কাজ করছে। রাজিবপুর উপজেলায় র‍্যাবের একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে রৌমারী ও রাজিবপুর উপজেলায় টহল জোরদার করা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতার অপচেষ্টা চালালে তা কঠোরভাবে দমন করা হবে।

তিনি আরো বলেন, কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলার সীমান্ত দিয়ে মাদক পাঁচার হয়ে বাংলাদেশে আসে, মাদক নির্মূলে জেলা পুলিশ ও র‍্যাব ১৪ এর সদস্যরা কাজ করছে। নির্বাচন সংক্রান্ত কিংবা যেকোন ধরনের তথ্য দিয়ে র‍্যাবকে সহযোগিতার আহবান জানান র‍্যাবের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category