• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নির্বাচন ছাড়া কোন সরকার দীর্ঘদিন থাকলে ফ্যাসিবাদ, স্বৈরাচারেরা জন্ম নেয়।আব্দুস সালাম

দিনকাল বিডি / ৮৩ Time View
প্রকাশঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস
সালাম বলেছেন, নির্বাচন ছাড়া কোন সরকার দীর্ঘদিন থাকলে
ফ্যাসিবাদ, স্বৈরাচারেরা জন্ম নেয়। বিএনপি জনগণের গণতান্ত্রিক
ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে
আসছে। ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হলে ওই সরকারের
জবাবদিহিতা থাকে। আমরা বিশ্বাস করি, প্রধান উপদেষ্টা ড.
ইউনুস সাহেব খুব দ্রæত নির্বাচনের ঘোষনা দেবেন। এবং
নির্বাচনে নির্বাচিতরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।
রবিবার সকালর ১১ টায় নাটোরের একটি রেস্তারায় জেলা বিএনপি ও এর
অঙ্গসংগঠনের আয়োজনে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা ফ্যাসিবাদ সরকার বিদায় করতে পারলেও দেশকে
অস্থিতিশীল করতে পরাজিত ফ্যাসিবাদ শক্তিশালী চক্র গভীর ষড়যন্ত্র চালাচ্ছে।
নির্বাচন দিতে দেরি হলে এই চক্র আরো বেশি সক্রিয় হয়ে উঠবে।
জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনা এবং
আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ
শাহিন শওকত খালেক, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠিক সম্পাদক
আমিরুল ইসলাম খান আলিম ও ওবায়দুর রহমান, জেলা বিএনপির যুগ্ম
আহ্বায়ক জিল্লুর রহমান চৌধুরী বাবুল, দাউদার মাহমুদ, আব্দুল
আজিজ, ফারজানা শারমিন পুতুল, মিজানুর রহমান ডিউক,
মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category