• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নির্বাচন বানচালের ষড়যন্ত্র যুব সমাজ মেনে নেবে না’: যুবলীগের সন্মেলনে পরশ

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র যুব সমাজ মেনে নেবে না, সেইসাথে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলের দিবা স্বপ্নও কারো পূরণ হবে না। মঙ্গলবার রাজশাহীতে মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের চাওয়া উচিত কে আসছে নতুন নেতৃত্বে তা নয়, বরং চাওয়া হওয়া উচিত কেমন হবে নেতৃত্ব। আমরা এমন নেতৃত্ব দেখতে চাই যে নেতৃত্ব জাতির জনকের আদর্শ ও দেশরতœ শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে এগিয়ে নিতে চাই। এমন নেতৃত্ব না হলে আমাদের যে সামনে চ্যালেঞ্জ তা মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে। আমাদের নিজেদের মধ্যে গ্রæপিং না করে বরং আমাদের উচিত হবে আসল শক্রদের মোকাবেলা করার। আমরা এমন নেতৃত্ব চাই যে নেতৃত্ব আগামীর কঠিন সময় পার করার সঠিক নেতৃত্ব দিতে পারবে।
এসময় যুবলীগের চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার যে সকল উন্নয়ন করেছে তার তালিকা ভুক্ত করে জনগণের কাছে প্রচার করতে হবে। ভোটারদের ভোটকেন্দ্র নিয়ে আসতে হবে আপনাদের। যারা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছেন তাদের আর ক্ষমতায় আসতে দেয়া হবে না।
তিনি বলেন, যখন এদেশের মানুষ একটু সুখ দেখতে শুরু করেছে, তখন একটি দল অবৈধ ভাবে ক্ষমতায় আসতে উঠেপড়ে লেগেছে। এমন সময় সুবিধাবাদি রাজনৈতিক দল ক্ষমতায় আসতে মেতে উঠেছে। আগামী দিনে কোন অনির্বাচিত সরকার এই যুবসমাজ মেনে নেবে না। যুবলীগ তা প্রতিহত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category