• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নিয়ামতপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমণ দিবস পালিত

দিনকাল বিডি / ২০১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদের নেতৃত্বে র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “দুর্যোগে আগাম সতর্কবার্তা সবার জন্য কার্যব্যবস্হা।”

বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নাদিরা বেগম, শিক্ষা অফিসার শহিদুল আলম, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু প্রমূখ।

আলোচনা সভা শেষে অতিথিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তার মহড়ায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category