• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নিয়ামতপুরে ব্রিজ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ

দিনকাল বিডি / ২৫৩ Time View
প্রকাশঃ রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

গতকাল শনিবার বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের গাহইল খালের উপর নব নির্মিত ব্রিজের কাজ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
সুত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অর্থায়নে এ ব্রিজ ৫০ফিট দৈর্ঘ্য। ব্রিজটির কাজ সম্পন্ন হলে গাহইল, টিটিহার, মাকলাহাট, পানিহাড়া, শসলবাড়িসহ আরও অনেক গ্রামের সাথে উপজেলা সদরের যোগাযোগ সহজ হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, রসুলপুর ইউপি চেয়ারম্যান মুত্তালিব হোসেন বাবর, ইউপি সদস্য, সুশীল সমাজের নেতা-নেত্রী প্রমূখ।
গাহইল গ্রামের শরিফুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, এই ব্রিজ আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। বাড়ি থেকে এখন নিয়ামতপুর সদরে যেতে সময় লাগবে ২০মিনিট, যা আগে যেতে ২ ঘন্টার বেশি সময় লাগতো।
পানিহাড়া গ্রামের বাসিন্দা সেলিম জানান, আমরা আগে অনেক ঘুরে ঘুরে উপজেলা সদরে যেতে হতো, এ জন্য ছেলে-মেয়েদের সদরের ভালো স্কুল কলেজে পাঠাতে পারতাম না। তাই এই ব্রিজ আমাদের আশার আলো দেখাচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ২০২২-২৩ অর্থ বছরে উপজেলায় ৪টি ব্রিজের কাজ একসাথে শুরু হয়েছে। প্রত্যেক ব্রিজের ব্যয় প্রয় ৭০লক্ষ টাকা।
পরিদর্শন কালে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, শেখ হাসিনা সরকার মানে দেশের উন্নয়ন। তারই ধারাবাহিকতায় নিয়ামতপুরে উন্নয়নের জোয়ার বইছে। আমাদের নেতা খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি নিয়ামতপুরের উন্নয়নের জন্য দিনরাত কাজ করে চলেছেন। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জনগনকে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহভান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category