• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নেত্রকোনায় এনজিও কর্মী আজহারুলের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

দিনকাল বিডি / ২৪৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় এনজিও কর্মী আজহারুল ইসলামের ওপর রূপসী বাংলা সমিতির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ রফিকুল ইসলাম ও তার সহযোগীদের বর্বরোচিত হামলার ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

রবিবার (৬ অক্টোবর) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার কুমড়ী বাজার এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ভুক্তভোগী আজহারুল ইসলাম রূপসী বাংলা সমিতির মধ্যনগর শাখায় কর্মরত ছিলেন। গত ৪ অক্টোবর সমিতির এমডি মোঃ রফিকুল ইসলাম অফিসের হিসাব–নিকাশের কথা বলে আজহারুলকে নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকার একটি ভাড়া বাসায় ডেকে নেন। সেখানে রাকিব ও তার সহযোগীরা তাকে মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক শক দেন।

পরে বিষয়টি জানাজানি হলে স্বজনরা আজহারুলকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মানববন্ধনে বক্তারা রূপসী বাংলা সমিতির এমডি মোঃ রফিকুল ইসলাম, মোঃ রাকিব মিয়া, আকাশ সহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন রৌহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রেহান, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল, আবুল কাশেম ফকির, আতাউর রহমান ফারুক, মিজানুর রহমান রুকন, আমিরুল ইসলাম ফকির, আজিজুল ইসলাম খান শিপন, সুলতান আলম, নাজমুল ফকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category