• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নেত্রকোনায় নাশকতার মামলায় শ্রমিক নেতা সাইফুল গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫

মো:নাজমুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ

নাশকতার মামলায় নেত্রকোনায় শ্রমিক নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) ভোররাতে জেলা শহরের ইসলামপুর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

সাইফুল ইসলাম (৬০) নেত্রকোনা জেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বাড়ি বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের সাহতা গ্রামে। তিনি মুসলিম উদ্দিনের ছেলে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ বলেন, “২০২৩ সালে জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় সাইফুল ইসলাম এজাহারভুক্ত ২ নম্বর আসামি। তাকে গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।”

উল্লেখ্য, সাইফুল ইসলাম এর আগে একাধিক মেয়াদে সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আগামী ২০ জুন ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category