• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নেশার টাকা না পেয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: নিজ বাড়ির পেছনের আমগাছে ঝুলছিল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ। পরিবারের সদস্যরা তা দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে পরীক্ষার্থীর মরদেহ নামায়।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের বারোপাখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের ধারণা এটি আত্মহত্যা।
তবে এ ঘটনায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে শেষ পর্যন্ত ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।
মৃত এসএসসি পরীক্ষার্থীর নাম মেহেদী হাসান (১৭)। মেহেদী হাসান ওই গ্রামের সিরাজ উদ্দীনের ছেলে। সে সৈয়দপুর উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল। ধারণা করা হচ্ছে বুধবার (৫ এপ্রিল) রাতের কোনো এক সময়ে ঘটনা ঘটে।
তার বাবা সিরাজ উদ্দিন বলেন, মেহেদী বুধবার রাত সাড়ে ৮টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘক্ষণ ফিরে না আসায় তারা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে গভীর রাতে বাড়ির পেছনে আমগাছের ডালে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ সকালে গিয়ে তার মরদেহ নামায়। মেহেদী স¤প্রতি মাদকাসক্ত হয়ে পড়েছিল। আর মাদক কিনতে টাকার জন্য বাড়িতে প্রায়ই ঝগড়া করত। গতকালও নেশার টাকার জন্য ঝামেলা করে বের হয়েছিল। সে ক্ষোভ থেকেই মেহেদী আত্মহত্যা করেছে।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category