• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নৌকাকে বিজয়ী করতে পোরশায় খাদ্যমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের গণসংযোগ অব্যাহত

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নৌকার বিজয়ী করতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা গণসংযোগ অব্যাহত রেখেছেন। নওগাঁর পোরশায় ভোট চেয়ে লিফলেট বিতরণ সহ নানভাবে প্রচার প্রচারনা চালাচ্ছেন তারা। সাপাহার-পোরশা-নিয়ামতপুর তিন উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ আসন।

আসনটিতে একাধিক প্রার্থী থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বর্তমান সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। টানা তিনবারের এই সংসদ সদস্য সহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী এবং সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন এবারও নৌকার বিজয় অব্যাহত রাখতে পোরশার হাটবাজার সহ বিভিন্ন গ্রামে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন।

তারা এবারও সাধন মজুমদার চতুর্থবার সংসদ সদস্য হওয়ার প্রত্যাশা করছেন। গণসংযোগকালে সাধন চন্দ্র মজুমদার স্থানীয় ভোটারদের সাথে কুশল বিনিময় সহ আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরছেন এবং নৌকায় ভোট চাচ্ছেন। নির্বাচনীর অংশ হিসাবে খাদ্যমন্ত্রী রোববার পোরশা উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, অতীতের মত মন্ত্রী ভোটারদের সাথে মিসছেন এবং তাদের পরিবার ও স্বজনদের খোঁজখবর নিচ্ছেন। এসময় মন্ত্রীকে কাছে পেয়ে ভোটাররাও উৎফুল্ল হয়ে উঠছেন। তারা জানান, ভোটারদের এমন স্বতস্ফুর্ত সমর্থনে তারাও খুশি। তবে তারা স্থানীয় ভোটারদের সমর্থন নিয়ে আবারও নৌকার প্রার্থীর বিজয়ী হবে বলে মনে করছেন। বিজয়ী হওয়ার কারন হিসাবে তারা বলেন, এলাকার অনেক উন্নয়ন করেছেন খাদ্যমন্ত্রী সাধন মজুমদার। এজন্য তারা বিজয়ী হওয়ার আসা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category