• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পত্নীতলায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

দিনকাল বিডি ২৪ / ১৭২ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় পিতা মাতার উপর অভিমান করে জান্নাতুন মাওয়া ঐশি (১৪) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঐশি নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী ছাত্রী এবং নজিপুর সদর আলহেরা পাড়ার মাহাবুর রহমানের মেয়ে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে ঐশির শয়নকক্ষের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন তাকে ডাক দেয় ভেতর থেকে কোন সাড়াশব্দ না পাওয়ায় দরজায় জোরে জোরে ধাক্কা দিলে দরজা খুলে গেলে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো ঐশির ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে থানা পুলিশ কে খবর দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায় রবিবার রাতে তার বাবা মা তাকে বকাঝকা করলে নিজ ঘরের দড়জা বন্ধ করে শুয়ে পড়ে।পুলিশের ধারনা মা বাবার উপর অভিমান করে রাতের যে কোন সময় গলায় ফাঁস দিয়ে ঝুলে তার মৃত্যু হতে পারে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category