• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পত্নীতলায় নাদৌড় হিলফুল ফুজুল কল্যাণ ট্রাস্ট ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দিনকাল বিডি / ১০৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় নজিপুর ইউনিয়নের নাদৌড় গ্রামের যুব ও তরুণ সমাজের উদ্যোগে গঠিত সংগঠন নাদৌড় হিলফুল ফুজুল কল্যাণ ট্রাস্ট ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টায় নাদৌড় কাজীর মোড়ে নিজস্ব অর্থায়নে ৩০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের মুখপাত্র রুবেল দেওয়ান, ঘাসফুল সংস্থার ম্যানাজার মিলন মন্ডল, নজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ রানা,ফেডারেশনের সদস্য ফিরোজ হোসেন, আজাদুল ইসলাম, আব্দুল বারিক, ফাইম, আসিফ, রিফাত প্রমূখ ।

ফেডারেশনের মুখপাত্র রুবেল দেওয়ান বলেন দুস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ সংগঠনের মূল লক্ষ্য। প্রথমে আমরা আমাদের গ্রামে কার্যক্রম শুরু করেছি। পরবর্তীতে এর পরিধি বৃদ্ধি করা হবে। আজ আমরা শীতার্ত ৩০ জন মানুষকে শীতবস্ত্র (কম্বল) উপহার দিলাম, টাকার অভাবে চিকিৎসা করতে না পারা, গরিব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এরকম মানবিক কাজ করতে চাই। এজন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category