• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

দিনকাল বিডি / ১১১ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি পিকআপের ধাক্কায় ট্রাক্টর চালক প্রতাপ সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাপাহার পিছলডাঙ্গা এলাকার মৃত ফয়েজ উদ্দীনের ছেলে ফহিম উদ্দীন গুরুতর আহত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) আনুমানিক সকাল ৭টার দিকে পত্নীতলা উপজেলার সাপাহার সড়কের নকুচা কাজিপাড়া মোড়ে এ ঘটনাটি ঘটে। নিহত প্রতাপ সরকার সাপাহার উপজেলার জামাননগর গ্রামের অমল সরকারের ছেলে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান জানান, সকাল ৭টায় একটি লোডবাহী মিনি পিকআপ ও বালুবাহী ট্রাক্টর সাপাহারের দিকে যাচ্ছিলো। মিনি পিকআপ নকুচা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পিছনে ধাক্কা দিলে ট্রাক্টরের চালক পড়ে যায় । এতে করে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালকের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category