• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পদ্মায় পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে বন বিভাগের রোপনকৃত ৩০ হাজার গাছের অধিকাংশই

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

আনিসুর রহমান (নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে পদ্মানদীতে তৃতীয় দফায় আকস্মিকভাবে পানি বৃদ্ধিতে লালপুরের চরাঞ্চলে রোপনকৃত ৩০ হাজার গাছের অধিকাংশই পানির নিচে তলিয়ে গেছে।
ঈশ্বরদী হার্ডিং ব্রিজ পয়েন্টে পানির লেভেল ১২ দশমিক ৩২ মিটার। সে অনুযায়ী বর্তমানে লালপুরে পদ্মার পানি বিপদ সীমার দেড় মেটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল আলম চৌধুরী জানান, আগামী পাঁচ থেকে সাত দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
এবছর (১ জুন ২০২৪) থেকে লালপুরের পদ্মার চরাঞ্চলে সামাজিক বনায়নের মাধ্যমে ৩০ হাজার গাছের চারা রোপন করে বন বিভাগ। কিন্তু আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ৩০ হাজার গাছের অধিকাংশ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মার চরাঞ্চলে বন বিভাগে রোপনকৃত গাছের অধিকাংশই পানির নিচে তলিয়ে আছে। পদ্মার পানি অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় এবং অতিরিক্ত বর্ষণের কারণেই এমনটি হয়েছে। এ বিষয়ে বনায়নের সুবিধাভোগী সদস্যের সভাপতি এ এম রায়হান জানান, অনেক প্রতিকূলতা কাটিয়ে বন বিভাগের সহায়তায় পদ্মার চরাঞ্চলে রাস্তার দুই পার্শ্বে সামাজিক বনায়নের মাধ্যমে আমরা ৩০ হাজার বৃক্ষরোপণ করি। কিন্তু আকস্মিকভাবে বন্যার পানি বেড়ে যাওয়ায় আমাদের রোপনকৃত অধিকাংশ গাছ পানির নিচে তলিয়ে নষ্ট হয়ে গেছে। বিষয়টি আমরা উপজেলা বন কর্মকর্তাকে সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
এ বিষয়ে লালপুর উপজেলা বন কর্মকর্তা এ বি এম আব্দুল্লাহ্ বলেন, পদ্মার পানি বেড়ে যাওয়ায় রোবণকৃত গাছের অধিকাংশই তলিয়ে গেছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশা করি শীঘ্রই পানি নামতে শুরু করলে ক্ষতিগ্রস্ত গাছে জায়গায় পুনরায় গাছ লাগিয়ে ক্ষতি পুষিয়ে নিতে হবে। আমি আশা করি সামাজিক বনায়নের উপকারভোগী সদস্যরা পুনরায় আবার বাগানটিকে নতুন করে গড়ে তুলবেন এবং সামাজিক বনায়নের একটি উদাহরণ তৈরি করবেন। সেই সাথে
এই বাগান লালপুরের উষ্ণতা কমাবে ও চরের মানুষের চলাচলকে আরো শীতল করবে এবং এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মন উন্নয়নের ভুমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category