• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পার্বতীপুর রেলওয়ে জংশন হয়ে দুই জোড়া “ঈদ স্পেশাল” ট্রেনের যাত্রা শুরু

দিনকাল বিডি / ১৩২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী চলাচলের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের বৃহৎ জংশন পার্বতীপুর হয়ে মঙ্গলবার (১৮ এপ্রিল) দুই জোড়া “ঈদ স্পেশাল” ট্রেনের যাত্রা শুরু হয়েছে। এর মধ্যে এক জোড়া চিলাহাটি “ঈদ স্পেশাল” ট্রেন ১৫ আপ ও ১৬ ডাউন এবং অন্য জোড়া বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম “ঈদ স্পেশাল” ট্রেন ১ আপ ও ২ ডাউন। ঈদ স্পেশাল ট্রেন মোট ৫ দিন চলবে। এর মধ্যে ঈদের আগে ৩ দিন ও ঈদের পরে ২ দিন চলাচল করবে।

জানা গেছে,পবিত্র ঈদে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাত্রী চলাচল নিশ্চিত করতে এবং চলাচলের সুবিধার্থে রেলওয়ে পশ্চিমাঞ্চলের বৃহৎ রেলওয়ে জংশন পার্বতীপুর হয়ে দুই জোড়া “ঈদ স্পেশাল” ট্রেন চালানোর সিন্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। সেই মোতাবেক মঙ্গলবার থেকে যাত্রা শুরু করেছে “ঈদ স্পেশাল” ট্রেন। এই ট্রেন ঈদের আগে ৩ দিন অথাৎ ১৮,১৯ ও ২০ এপ্রিল এবং ঈদের পরে ২ দিন অথাৎ ২৪ ও ২৫ এপ্রিল চিলাহাটি-ঢাকা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-জয়দেবপুর স্টেশনের মধ্যে চলাচল করবে। চিলাহাটি “ঈদ স্পেশাল” ট্রেনটি যাত্রা বিরতি করবে চিলাহাটি, ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর জংশন, ঢাকা বিমানবন্দর, ঢাকা কমলাপুর স্টেশনে এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম “ঈদ স্পেশাল” ট্রেনটি যাত্রা বিরতী করবে জয়দেবপুর,সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর,ফুলবাড়ী,পার্বতীপুর জংশন, দিনাজপুর, ঠাকুরগাঁও রোড,কিসমত ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে।
এই ট্রেনের ২টি অফিসিয়াল অপারেশনাল স্টপেজ রয়েছে। এগুলো হচ্ছে বঙ্গবন্ধু সেতু পূর্ব ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম। এ ছাড়াও আরো বেশ কয়েকটি আন অফিসিয়াল স্টপেজে দাঁড়াতে হবে এই ট্রেনকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category