• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পর্যটন নগরী কক্সবাজারে এবারকার থার্টি ফার্স্ট এ পর্যটকদের সাড়া নেই: লোকসানের কবলে হোটেল-মোটেল ব্যবসায়িক

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, কক্সবাজার থেকে ফিরে : দেশের সর্বাধিক আকর্ষণীয় পর্যটন স্পট/পর্যটন নগরী কক্সবাজারে এবারকার থার্টি ফার্স্ট এ পর্যটকদের সাড়া নেই! ফলে, এখানকার পর্যটক নির্ভর হোটেল-মোটেল থেকে শুরু করে প্রায় ব্যবসায়িদের লোকসানের কবলে পড়তে হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রতিবছর দুই ঈদের ছুটি এবং থার্টিফার্স্টে দেশের প্রধান অবকাশযাপন কেন্দ্র কক্সবাজারে সর্বোচ্চ সংখ্যক পর্যটকের আগমন ঘটে। এসময় হোটেল–মোটেলে শতভাগ রুম বুকিং থাকে। কক্ষ না পেয়ে অনেকেই রাত কাটান খোলা আকাশের নীচে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। থার্টি ফার্স্টে পর্যটকদের তেমন সাড়া নেই কক্সবাজারে।

হোটেল মালিকরা বলছেন, কক্সবাজারের হোটেলগুলোর বেশির ভাগ কক্ষ এখনও ফাঁকা। একদিকে জাতীয় সংসদ নির্বাচন এবং অপরদিকে কক্সবাজারে আউডডোর–ইনডোর কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন না থাকায় এবার পর্যটকদের সাড়া নেই বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।

বাংলাদেশ ট্যুরিজম সার্ভিস এসোসিয়েশন, কক্সবাজারের সাধারণ সম্পাদক ও হোটেল–মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, কক্সবাজারের হোটেলগুলোর বেশির ভাগ কক্ষ এখনও খালি। কিছু হোটেলে মাত্র ১০% থেকে ১৫% কক্ষ বুকিং হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) সরকারী ছুটির দিনেও আশানুরূপ পর্যটক ছিলো না।

কক্সবাজার হোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ এ প্রতিবেদক কে বলেন, নির্বাচন নিয়ে মানুষ ব্যস্ত সময় পার করছে। এছাড়া এখনও পর্যন্ত স্কুলগুলোতে ভর্তি কার্যক্রম চলমান। সবমিলে এবারের থার্টি ফাস্ট নাইটে পর্যটকদের সাড়া নেই।

নির্বাচনের কারণে উন্মুক্ত মঞ্চে কনর্সাট আয়োজনে প্রশাসনের নিষেধাজ্ঞার কথা জানিয়ে তিনি বলেন, যেহেতু পর্যটক নেই, সে কারণে হোটেলগুলোতে ইনডোর কোনো আয়োজনও এবার হচ্ছে না। শহরের পাঁচ তারকা হোটেল কক্সটুডের সহকারী জেনারেল ম্যানেজার আবু তালেব শাহ ‘দিনকাল বিডি ২৪’ কে বলেন, নানা কারণে এবারের পরিস্থিতি ভিন্ন। পুরো অন্যান্য বছর রুমের জন্য হাহাকার তৈরি হলেও এবার ওইদিন ৩৫ ভাগ বুকিং আছে।

হোটেল মালিকরা জানান, গত ২৮ অক্টোবর থেকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের হরতাল–অবরোধ কর্মসূচির কারণে টানা দেড় মাস কার্যত পর্যটক শূন্য ছিলো কক্সবাজার। এ কারণে শহরের পাঁচ শতাধিক হোটেল–মোটেলের অধিকাংশ কক্ষ খালি পড়ে ছিল। তবে বিজয় দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর থেকে পাঁচ দিনের ছুটিতে ব্যবসা কিছুটা চাঙা হলেও পরে আবার পর্যটকশূন্য হয়ে পড়ে কক্সবাজার।

হোটেল মালিকরা জানান, কক্সবাজারে পর্যটকদের আবাসনের জন্য রয়েছে ছোট বড় ৩৮০টি হোটেল–মোটেল–গেস্টহাউজ–কটেজ রয়েছে। যেখানে লক্ষাধিক পর্যটকের রাত যাপনের সুবধা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category