• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে দৈনিক ভিত্তিক সর্বোচ্চ কয়লা উত্তোলনের রেকর্ড স্হাপন

দিনকাল বিডি / ২০৭ Time View
প্রকাশঃ রবিবার, ২০ নভেম্বর, ২০২২

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে দৈনিক ভিত্তিক সর্বোচ্চ কয়লা উত্তোলনের রেকর্ড স্হাপিত হয়েছে। স্হাপিত রেকর্ড অনুযায়ী একদিনে কয়লা উত্তোলন করা হয়েছে সর্বোচ্চ ৫,৫১৬.২৬১ মেট্রিক টন। যা বিগত ৮/৯ বছরের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে।

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া কয়লা খনিতে একদিনে উত্তোলনকৃত কয়লার পরিমাণ ৫,৫১৬.২৬১ মেট্রিক টন। গত ১৮ নভেম্বর তারিখে এই কয়লা উত্তোলন করা হয়। এটা বিগত ৮/৯ বছরের মধ্যে দৈনিক ভিত্তিক সর্বোচ্চ কয়লা উত্তোলন। খনির Safety System এর সঙ্গে কোনরুপ Compromise না করে, করোনা ব্যবস্থাপনা নিশ্চিতসহ নানা প্রতিকুলতা ও প্রতিবন্ধকতাকে জয় করে কয়লা উত্তোলনে বড়পুকুরিয়া কয়লা খনির এ অর্জন। মন্ত্রনালয়, বিভাগ, পেট্রোবাংলা এর পরার্মশ এবং দিক-নির্দেশনা ও বিসিএমসিএল-এর সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকগণের একনিষ্ঠ প্রচেষ্টার ফলে একদিনে এ পরিমাণ কয়লা উত্তোলন করা সম্ভব হয়েছে।

বড়পুকুরিয়া কয়লা খনির দায়িত্বশীল কর্মকর্তা জাফর সাদিক বলেছেন, সকলের সর্বোচ্চ সহযোগীতায় সকল প্রতিকুলতা ও প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে দেশের জ্বালানি খাতকে আরো সমৃদ্ধ করার প্রত্যয়ে সামনে এগিয়ে চলাই আমাদের আগামী দিনের লক্ষ্য এবং উদ্দেশ্য। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যারা এ অর্জনে প্রতক্ষ্য এবং পরোক্ষভাবে আমাদেরকে সর্বোতভাবে সহযোগীতা প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category