• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করলেন উচ্চ পদস্হ কর্মকর্তাবৃন্দ

দিনকাল বিডি / ৯৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করলেন সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ। শনিবার (১২ এপ্রিল) সংশ্লিষ্ট বিভাগের কয়েকজন কর্মকর্তা সরেজমিনে কয়লা খনি পরিদর্শন করেন।

জানা গেছে,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ,বাংলাদেশ তেল,গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এর চেয়ারম্যান মোঃ রেজানুর রহমান,বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রেজাউল করিম সহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম,জেলা প্রশাসক, দিনাজপুর সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শনকালে উপস্থিত কর্মকর্তাবৃন্দের সামনে বড়পুকুরিয়া কয়লা খনির সার্বিক কর্মকান্ডের উপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। বড়পুকুরিয়া কয়লা খনির কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির জেনারেল ম্যানেজার (মাইন অপারেশন) খান মোঃ জাফর সাদিক সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দের কয়লা খনি পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category