• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরের সর্ববৃহৎ দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরের সর্ববৃহৎ দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ। রবিবার (২২ অক্টোবর) দুপুরে তিনি পার্বতীপুরের ভবের বাজারের পূজা মন্ডপ পরিদর্শন করেন। এটিই পার্বতীপুরের সবচেয়ে বড় পূজা মন্ডপ।

এ সময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল, চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হক, পার্বতীপুরের পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তুরাব হোসেন,পার্বতীপুরের সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান, মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারন সম্পাদক বাবু দীপেশ রায় প্রমুখ।

জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবারের ন্যায় এবারও আনন্দ উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করছে। প্রতিটি মন্ডপে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় এলাকাবাসী ও পৌর মেয়র মোঃ আমজাদ হোসেনের অনুরোধে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ এই পূজা মন্ডপটিকে সনাতন ধর্মাবলম্বীদের আগামী লক্ষ্মী পূজা পর্যন্ত চালানোর অনুমতি প্রদান করেন তিনি। এ সময় উপস্থিত সকলেই তার এ ঘোষণাকে বিপুল করতালির মাধ্যমে স্বাগত জানান।

জানা গেছে, প্রায় ৪১ বছর ধরে মহা-ধুমধামের সাথে এখানে শারদীয় দুর্গোৎসবটি অনুষ্ঠিত হয়। তবে ২০১৭ সাল থেকে এটি বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হয়ে আসছে। পূজার ক’দিন মণ্ডপের আশ-পাশের দুই থেকে আড়াই কিলোমিটার ব্যাপী মানুষের ঢল নামে। বোধনের দিন থেকে শুরু করে লক্ষ্মী পূজা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পুণ্যার্থীর পদচারণায় মুখরিত থাকে পূজা মন্ডপটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category