• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পার্বতীপুরে ইয়ুথ ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৭২ Time View
প্রকাশঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

“খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুর পৌর সভার সরকার পাড়ার মাদরাসা মাঠে ইয়ুথ ক্লাব কর্তৃক আয়োজিত ইয়ুথ ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর ) বিকেলে এই টুর্নামন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর,প্যানেল মেয়র মানজুর রশিদ,বিশিষ্ট ব্যবসায়ী আফজাল হোসেনের শুভেচ্ছান্তে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক গ্রুপ এর সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ এর সভাপতিত্বে এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ জেড এম মেনহাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল কবির বাদল,থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজেল্লুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর মনজুরুল আজিজ পলাশ, সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম, বেলাই চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসিবুর রশিদ রোমান, সাবেক পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম প্রামানিক প্রমূখ।

৮ দলের এই উদ্বোধনী টুর্নামেন্টে পঞ্চগড় বোদা বনাম যশাই মোড় পার্বতীপুর অংশগ্রহণ করেন। খেলায় উভই দলের গোল না হলে ট্রাইব্রেকারে ৩-২ গোলে পঞ্চগড় বোদাকে পরাজিত করে বিজয়ী হোন পার্বতীপুর যশাই মোড় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category