• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পার্বতীপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

দিনকাল বিডি / ১৬৩ Time View
প্রকাশঃ বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রেলওয়ে এলাকায় গলায় ফাঁস টাঙ্গিয়ে এক তরুণী গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার (০১ ফেব্রুয়ারী) রাতে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে,পার্বতীপুর পৌরসভাধীন হলদীবাড়ী রেলওয়ে কলোনীর অধিবাসী মোঃ রজব আলীর পুত্র শাহ নেওয়াজ হোসেন রনির স্ত্রী মাহবুবা খাতুন মিষ্টি (২৬) প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে নিজ ঘরে ঘুমাতে যায়। বুধবার সকালে তাঁর শ্বশুর-শ্বাশুরী পুত্র বধুকে ঘরে ডাকতে গেলে দেখতে পায় যে সে ঘরের মধ্যে ফাঁস টাঙ্গিয়ে আত্মহত্যা করেছে। মিষ্টির স্বামী বাইরে থাকায় সে এক ঘরে একাই থাকতো। ধারণা করা হচ্ছে গভীর রাতে নিজ শোয়ার ঘরের এঙ্গেলে গলায় ওড়না পেচিয়ে ফাঁস টাঙ্গিয়ে সে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার আসল কারণ জানা যায়নি।

জানা যায়,মিষ্টি পার্বতীপুর শহরের ইব্রাহিম নগর মহল্লার মোবারক হোসেনের কণ্যা এবং রংপুর কারমাইকেল কলেজে অধ্যায়নরত। গত বছরের সেপ্টেম্বর মাসে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সে শ্বশুর বাড়ীতেই থাকতো। তার স্বামী রনি নেত্রকোনায় চাকুরী করে।

এ ব্যাপারে বুধবার সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম বলেন,খবর পেয়েছি এবং ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে। পরর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category