• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পার্বতীপুরে গলায় ফাঁস টাঙ্গিয়ে এক যুবকের আত্মহত্যা

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ সোমবার, ১০ জুন, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে শোবার ঘরে গলায় দড়ি দিয়ে ফাঁস টাঙ্গিয়ে মুন্না (২৩) নামক এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার (৯ জুন) সকালে পার্বতীপুর পৌরসভার হলদিবাড়ী রেলওয়ে কলোনী এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে,পার্বতীপুর উপজেলার পৌরসভাধীন হলদিবাড়ী রেলওয়ে কলোনী এলাকার অধিবাসী রাজমিস্ত্রী আব্দুল মতিনের পুত্র মুদি দোকানের কর্মচারী মুন্না শনিবার রাতে একাকী তাঁর শোয়ার ঘরে ঘুমাতে যায়। রবিবার সকালে অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে না উঠায় বাড়ীর লোকজন ডাকাডাকি করার এক পর্যায়ে দরজা ভেঙ্গে ঘরে ঢোকে এবং ঘরের ভিতরে গলায় দড়ি দিয়ে ফাঁস টাঙ্গানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। সে বিবাহিত এবং এ সময় তাঁর স্ত্রী বাবার বাড়ীতে ছিল।

আত্মহত্যার আসল কারন জানা যায়নি। তবে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্হলে উপস্থিত হয়ে আত্মহত্যার আসল কারন উদঘাটনে সচেষ্ট রয়েছেন বলে থানার ওসি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category