• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পার্বতীপুরে বিদ্যুৎ এর ট্রান্সফরমা চুরি, সেচ কার্য ব্যহত

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুৎ এর ট্রান্সফরমা চুরি হওয়ায় সেচ কার্য ব্যহত হচ্ছে। চলতি রোপা-আমন মৌসুমে জমিতে সেচ দিতে না পারায় বিপাকে পড়েছেন কৃষকেরা। সেচের অভাবে রোপনকৃত ধানের চাড়াও ক্ষতিগ্রস্হ হচ্ছে।

জানা গেছে,পার্বতীপুর উপজেলার গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে বিদ্যুৎ এর ট্রান্সফরমার চুরি হচ্ছে। ট্রান্সফরমার চুরি হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। সময়মতো জমির রোপা-আমন ধানে সেচ দিতে না পারায় তাপদাহে পুড়তে বসেছে ফসল। গত ১৬ সেপ্টেম্বর গভীর রাতে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের গাছুয়াপাড়া বটের ডাঙ্গা চরার চকবোয়ালিয়া মৌজার জমিতে স্হাপিত কৃষক ইয়াসিন আলী ও জাহিদুল ইসলামের ডিপ থেকে দুইটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন কৃষক। বিকল্প পানি সেচের ব্যবস্থা না থাকায় প্রায় ১০০ বিঘা জমির আমন ধানের ফসল সেচের অভাবে বিনষ্ট হতে বসেছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছেন নতুন করে ট্রান্সফরমার স্থাপন করতে গেলে আনুমানিক ৭০ হাজার টাকা প্রয়োজন। কিন্তু
কৃষক ইয়াসিন আলী বলেছেন,আমরা কৃষক মানুষ আমাদের পক্ষে হঠাৎ করে এত টাকা দেওয়া কষ্টকর। কৃষক জাহিদুল ইসলাম জানিয়েছেন,কৃষি অফিস অথবা পল্লী বিদ্যুৎ সহায়তা করলে আমাদের এ মৌসুমের রোপনকৃত ধান বাচাঁনো সম্ভব ।

পল্লী বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা যায়, বিদ্যুৎ এর ট্রান্সফরমার চুরির ঘটনা ইদানিং বেড়ে গেছে। এ ব্যাপারে সবাইকে আরও সতর্ক থাকতে হবে।
কৃষি কর্মকর্তা দপ্তর থেকে কৃষকদের আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় বলেছেন, বিদ্যুৎ এর ট্রান্সফরমার চুরির অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category