• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম:
আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর

পার্বতীপুরে ব্যাটারী চালিত এক ভ্যানচালক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত

দিনকাল বিডি / ১৬৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ মে, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে ব্যাটারী চালিত এক ভ্যান চালক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। সোমবার (২২ মে) রাত ৮ টায় পার্বতীপুর উপজেলার মন্মথপুর রেলওয়ে ষ্টেশনের পার্শ্বের সড়কে ধারলো অস্ত্র দিয়ে ভ্যানচালকের গলা কেটে ফেলে রেখে ভ্যান নিয়ে উধাও হয়ে যায় দুর্বৃত্তরা। ভ্যানচালক হোসেন আলীকে গুরুতর আহত অবস্থায় পথচারীরা স্হানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

জানা গেছে,ভ্যানচালক হোসেন আলী (৫৮) পিতা মৃত্যু ঝুলু প্রামানিকের। সে পার্বতীপুর উপজেলার ২ নম্বর মন্মথপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোনাপাড়ার অধিবাসী। ৫ সন্তানের জনক হোসেন আলী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

জানা যায়,ঘটনার দিন হোসেন আলী প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়। একই দিন রাত আনুমানিক ৮ টায় ঘটনা স্হল মন্মথপুর রেলওয়ে স্টেশনের কাঁচা রাস্তায় পাশে আহত অবস্থায় পড়ে থাকা দেখে পথচারীরা তাকে নিয়ে নিকটস্থ পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করান। ল্যাম্ব হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা চালানো অবস্থায় হোসেন আলী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পরাজিত হয়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৯ টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে।

খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান ও ইন্সপেক্টর (তদন্ত) মোস্তাফিজ হাসপাতালে ছুটে যান সেখানে হোসেন আলীর মরদেহ দেখে মন্মথপুর স্পর্টে যান।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত কেউ ধরা পড়েনি।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মেডিক্যালে পাঠানো হয়েছে,এ মামলার আসামী ধরার জোর তৎপরতা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category