• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে মহানবীকে নিয়ে কটুক্তি করায় কটুক্তিকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

দিনকাল বিডি / ৪৫২ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ জুন, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় কটুক্তিকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) উপজেলার বছিরবানিয়া বাজারে ঘন্টাব‍্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ জুন) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৫ নম্বর চন্ডীপুর ইউনিয়নের উত্তর সালন্দার জালিয়া পাড়ার বিশ্বনাথ দাসের ছেলে মাছ ব্যবসায়ী সোহাগ দাস কর্তৃক সোশ্যাল মিডিয়া ফেসবুকে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি ও বিরূপ মন্তব্য করায় ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে। একই দিন রাতে পার্বতীপুর মডেল থানা পুলিশ অভিযুক্তকে বসিরবানিয়া হাট থেকে গ্রেপ্তার করে। মঙ্গলবার অভিযুক্ত সোহাগ দাসের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে অত্র এলাকার তৌহিদী জনতা।

পার্বতীপুর উপজেলার বসিরবানিয়া হাট যুবসমাজের নেতৃত্বে মিছিলটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় বক্তারা বলেন, দ্রুত উপযুক্ত শাস্তি প্রদান ও ফাঁসিতে ঝুলিয়ে বিচার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে । মহানবীকে নিয়ে কটুক্তিকারীকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category