• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দিনকাল বিডি / ১০১ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে দিবসের প্রথম প্রহরে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের চিত্রঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ৯ টায় পার্বতীপুর পৌরসভা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন। সাথে ছিলেন পার্বতীপুর মডেল থানার ওসি মোঃ আব্দুস ছালাম ও রেলওয়ে থানার ওসি মোঃ ফকরুল ইসলাম। পুলিশ, আনসার-ভিডিপি, স্কুল,কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব কর্মসুচীতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রাজিব হুসাইন,পার্বতীপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীর (বাদল), সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবীব,আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ দিপেশ চন্দ্র রায়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারী, শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category