• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই চেক বিতরণ করা হয়।

জানা গেছে,উপজেলা সমাজসেবা কার্যালয় পার্বতীপুর এর মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীদের এককালীন আর্থিক অনুদান প্রদান কর্মসূচির আওতায় ৬২ জন রোগীর মাঝে (প্রত্যেককে ৫০,০০০/= টাকা হারে) মোট ৩১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

ফাতেমা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর, দিনাজপুর নিজে উপস্থিত থেকে রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category