• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে গরু ও আর্থিক সহায়তা প্রদান

দিনকাল বিডি / ২৭০ Time View
প্রকাশঃ শনিবার, ১ অক্টোবর, ২০২২

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ভিক্ষুক,ক্ষুদ্র নৃতাত্ত্বিক ও দুঃস্হ ব্যক্তিদেরকে গরু ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে পার্বতীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়।

সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় চারজন ভিক্ষুককে (২৫০০০/= সমমূল্যের) চারটি গরু প্রদান ও সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে ৫৪ জন অসহায় ও দুঃস্থ ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান(৫৪ জনকে মোট ১,২০,০০০/) এবং ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠীর ১৫ জন অসহায় দুঃস্থ ব্যক্তি এবং ১৫ জন শিক্ষার্থীকে ৪০০০/= টাকা হারে মোট ১,২০,০০০/= টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু ও আর্থিক অনুদান প্রদান করেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য, দিনাজপুর-৫ ও সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রীতম সাহা, সহকারী কমিশনার (ভূমি), আমিরুল মোমেনিন, ভাইস চেয়ারম্যান, রুকশানা বারী রুকু, ভাইস চেয়ারম্যান,আব্দুর রাজ্জাক সরদার,যুগ্ন সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, পার্বতীপুর উপজেলাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব,ডিজিএম পল্লী বিদ্যুৎ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category