• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে সেনাবাহিনীর অভিযানে টিকিট কালোবাজারী আটক

দিনকাল বিডি ২৪ / ২১৫ Time View
প্রকাশঃ বুধবার, ১১ জুন, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের টিকেট কালোবাজারীর অভিযোগে হাকিমুল ইসলাম বাবু (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) রাতে সেনাবাহিনী’র ২৮ বীরের লেফটেন্যান্ট মোঃ মিরাজুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী ও পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের একটি চৌকস দল রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ পার্বতীপুর রেলওয়ে স্টেশনের শহীদজিয়া রেল পার্কের ফ্লেক্সিলোড ব্যবসার আড়ালে কালোবাজারী করে আসছিলো বাবু। আটকের পর তাঁর ব্যবহৃত মুঠোফোনে কালোবাজারে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে রাখা একাধিক টিকেটের অনলাইন কপিসহ তাঁকে হাতেনাতে আটক করে যৌথবাহিনী। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাবুকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও নগদ ১ শ’ টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টার, প্লাটফরম পরিদর্শণ ছাড়াও ঢাকাগামী বিভিন্ন ট্রেন যাত্রীদের সাথে কথা বলেন আভিযানিক দলের সদস্যরা। বুধবার (১১ জুন) সকালে দন্ডপ্রাপ্ত বাবুকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। আটক হাকিমুল বাবু পার্বতীপুর চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ চকপাড়া গ্রামের মৃত শফি উদ্দীনের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category