• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় দু’জনের মর্মান্তিক মৃত্যু

দিনকাল বিডি / ৮৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে এক ভয়াবহ সড়ক দূর্ঘটনায় দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় মোটর সাইকেল আরোহী তানভির ইসলাম মোহন (২৫) ও তাজমিন আক্তার (১৯) পিক-আপভ্যানের ধাক্কায় মর্মান্তিক ভাবে মৃত্যুবরন করে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে পার্বতীপুর-রংপুর সড়কের বাসুপাড়া এলাকার ঝেল্লার মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পরেই পিক-আপভ্যানটি (ঢাকা মেট্রো ন-১৩-৯০৩৮) আটক করা হলেও এর চালককে আটক করা সম্ভব হয়নি। নিহত তানভির ইসলাম নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কিশমত কামারপুকুর গ্রামের আনারুল ইসলামের ছেলে ও নিহত তাজমিনা আক্তার নীলফামারী জেলার সদর উপজেলার চড়ুই ডাঙ্গাপাড়া গ্রামের মমতাজ আলীর মেয়ে বলে জানা গেছে।

জানা যায়,শুক্রবার দুপুরে মোটর সাইকেল আরোহীদ্বয় পার্বতীপুর-রংপুর সড়কের বাসুপাড়া এলাকার ঝেল্লার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ডিম বোঝাই একটি পিক-আপভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এই সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেলের চালক তানভির ইসলাম মোহনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর ভাবে আহত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় গুরুতর আহত অবস্থায় তাজমিন আক্তারকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর মডেল থানা সূত্রে জানা যায়,একটি ডিম বোঝাই পিক-আপভ্যানের সামনে চাকা পাঞ্জার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল কে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই দূর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়। এরা দু’জন মোটর সাইকেল যোগে পার্বতীপুরে বেড়াতে এসে দূর্ঘটনার শিকার হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category