• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুর রেলওয়ে জংশনের সিসি ক্যামেরা অচলঃ অপরাধ প্রবনতা বাড়ছে

দিনকাল বিডি / ২১৬ Time View
প্রকাশঃ রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনের সিসি ক্যামেরা অচল হয়ে পড়ায় অপরাধ প্রবনতা বাড়ছে। সেই সাথে এলাকার নিরাপত্তা ব্যবস্হা হুমকির মুখে। বিশেষ করে যাত্রী নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়েছে।

জানা গেছে,দেশের বৃহত্তর রেলওয়ে জংশন দিনাজপুরের পার্বতীপুরে জংশন ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ২০১৬ সালে জংশনটি সিসি ক্যামেরার আওতায় আনা হয়। এ সময় জংশনের ৫ টি প্লাটফর্মে সিসি ক্যামেরা বসানো হয়। ফলে অপরাধ প্রবনতা কমতে থাকে এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত হয়। সিসি ক্যামেরা সচল থাকায় অপরাধীরাও অপরাধ করে সহজে পাড় পেয়ে যেতো না। কিন্তু গত কয়েক মাস ধরে জংশনের সিসি ক্যামেরা অচল হয়ে পড়ায় অপরাধ প্রবনতা বাড়ছে। অপরাধীরাও নিবিঘ্নে অপরাধ করছে। ফলে মূলত যাত্রী নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়েছে।

চার লাইনের সংযোগস্হল পার্বতীপুর রেলওয়ে জংশন হয়ে প্রতিদিন প্রায় অর্ধশত ট্রেন দেশের বিভিন্ন স্হানে যাতায়াত করে থাকে। এই সব ট্রেনে হাজার হাজার যাত্রী চলাচল করে। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতেই এই জংশনে স্হাপন করা হয়েছিল সিসি ক্যামেরা। রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সিসি ক্যামেরার মাধ্যমেই নিয়ন্ত্রণ করতো অপরাধ প্রবনতা। কিন্তু সিসি ক্যামেরা অচল হয়ে পড়ায় অপরাধ প্রবনতা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে যাত্রী নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়েছে।

এ প্রসঙ্গে কথা বলতে গেলে পার্বতীপুর রেলওয়ে থানার এস আই সাজিদ হোসেন বলেন,গত কয়েক মাস ধরে জংশনের সিসি ক্যামেরা অচল হয়ে পড়ায় অপরাধ প্রবনতা বৃদ্ধি পেয়েছে এবং তা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। অপরাধীরা অপরাধ করে সহজেই পাড় পেয়ে যাচ্ছে। তাদের সনাক্ত করা যাচ্ছে না। অপরাধ প্রবনতা নিয়ন্ত্রণের জন্য জরুরী ভিত্তিতে অচল সিসি ক্যামেরা সচল করা প্রয়োজন। কথা হয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পার্বতীপুর সার্কেলের চীফ ইন্সপেক্টর আহসান হাবিব এর সাথে তিনি বলেন, অপরাধ প্রবনতা নিয়ন্ত্রণে রাখতে সিসি ক্যামেরা সচল রাখা খুবই জরুরী।

এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) অসিম কুমার তালুকদার বলেন, এ খাতে প্রয়োজনীয় পরিমাণ অর্থ না থাকায় অচল সিসি ক্যামেরা সচল করা সম্ভব হচ্ছে না। তবে খুব শীঘ্রই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category