• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় গভীর নলকূপ স্হাপনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ

দিনকাল বিডি / ১৫৭ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ মার্চ, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় গভীর নলকূপ স্হাপনের মাধ্যমে ট্রেন যাত্রী সহ সর্ব স্তরের মানুষের বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্হা করা হয়েছে। আর এই প্রশংসনীয় পদক্ষেপটি গ্রহণ করেছেন পার্বতীপুর পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন।

জানা গেছে,দেশের বৃহৎ রেলওয়ে জংশন পার্বতীপুরে এক সময় ট্রেন যাত্রীদের জন্য পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্হা ছিল। এমনকি এই জংশনে খাবার জন্য ঠান্ডা ও গরম পানির ব্যবস্হাও রেখে ছিল কর্তৃপক্ষ। কিন্তু সে ব্যবস্হা আজ আর নেই। এখন সামান্য একটু খাবার পানির জন্য টি-স্টল কিংবা হোটেলে যেতে হয়। জংশনের ৫ টি প্লাটফর্ম থাকলেও কোনটিতেই পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্হা নেই।

এই অবস্থার প্রেক্ষিতে পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় ট্রেন যাত্রী সহ সর্ব স্তরের মানুষের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্হা করা হয়েছে। রেলওয়ে জংশনের রেল পার্কে জিআরপি থানার পেছন দিকে গভীর নলকূপ স্হাপন করে পানি সরবরাহ করা হচ্ছে। আর এই প্রশংসীয় পদক্ষেপটি গ্রহণ করেছেন পার্বতীপুর পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন। জংশনের রেল পার্কে অবস্থানরত ভ্যান চালক মোঃ মাবুদ,মাসুম রানা,সাইদুল হক সহ কয়েকজন ভ্যান চালক জানান,এখানে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্হা করাতে অন্যদের মতো আমরাও উপকৃত হয়েছি। আপে পানির জন্য আমাদের কে অন্যত্র যেতে হতো,এখন আমরা হাতের কাছেই পানি পাচ্ছি। এ জন্য তাঁরা মেয়র সাহেব কে ধন্যবাদ জানান।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুর পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন বলেন,চৈত্রের এই খরতাপে সেই সাথে রোজার দিনে পানি মানুষের সবচেয়ে বেশী প্রয়োজন। পানির অপর নাম জীবন। পানির কোন বিকল্প নেই। স্বল্প পরিসরে হলেও রেলওয়ে জংশন এলাকায় পানি সরবরাহের একটা ব্যবস্হা করা হয়েছে। তবে আগামীতে পর্যায় ক্রমে শত ভাগ পানি সরবরাহ নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category