• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পার্বতীপুর রেলওয়ে জংশনের অদূরে রেল লাইনের পাশ থেকে রেল কর্মীর মস্তকবিহীন লাশ উদ্ধার

দিনকাল বিডি / ১১২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনের অদূরে রেল লাইনের পাশ থেকে এক রেল কর্মীর হাত পা বাঁধা অবস্থায় মস্তক বিহীন লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বেলা আনুমানিক ১১টায় পার্বতীপুরের হলদীবাড়ী এলাকার বার্মা ফিলিং স্টেশনের পাশের রেল লাইনের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে,দিনাজপুরের পার্বতীপুরে নিখোঁজের একদিন পর রেললাইনের পাশ থেকে শ্রী ভরত চন্দ্র রায় (৫০) নামের এক ব্যক্তির মস্তক বিহীন হাত বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। ভরত চন্দ্র পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ি (কুমারপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি রেলওয়েতে আউটসোর্সিং এ ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।

ভরতের ছেলে রিপন চন্দ্র রায় জানিয়েছেন, তার বাবা সোমবার বেতন ওঠানোর জন্য বাড়ি থেকে সকালে ১১ টায় বের হয়ে আসে। সন্ধ্যার পর থেকে বাবার মোবাইল বন্ধ ছিলো। অনেক খোঁজাখুঁজি করার পরও তার বাবার সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার রেল লাইনের পাশ থেকে তার বাবার লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category