• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বত্য খাগড়াছড়িতে স্কুল শিক্ষক কে পিটিয়ে হত্যা, ১৪৪ ধারা জারি

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ বুধবার, ২ অক্টোবর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: পার্বত্য জেলা খাগড়াছড়িতে এক স্কুল শিক্ষক কে পিটিয়ে হত্যা হয়েছে।
এর জের ধরে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ও ঘটেছে। পরে প্রশাসনের পক্ষ থেকে জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়।
মঙ্গলবার দুপুরে এই ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানা গেছে।
নিহত সোহেল রানা খাগড়াছড়ির টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, বেশ কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়। পরবর্তীতে সোহেল রানা সেই মামলায় খালাস পান এবং চাকরিতে পুনরায় যোগ দেন।
সোহেল রানা চাকরিতে যোগ দেয়ার পর থেকে পাহাড়ি ছাত্রীরা তার বিরুদ্ধে যৌন হয়রানির নানা অভিযোগ এনে প্রতিষ্ঠান থেকে প্রত্যাহার দাবি করে আসছিলো। মঙ্গলবার আরেক শিক্ষার্থীকে যৌন হয়রানির করার অভিযোগ তুলে একদল শিক্ষার্থী প্রতিষ্ঠানে বিক্ষোভ করতে থাকে। দুপুরে সোহেল রানাকে অধ্যক্ষের রুমে অবরুদ্ধ করে রাখা হয়। পরে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর: জখম করা হয় এবং হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
এ ঘটনার জেরে দু’পক্ষের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category